রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
রবিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে তাদের মধ্যে সাক্ষাৎ হয়। বৈঠকে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী ও ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত নৌ-রুট চালু ও রাজশাহী-কলকাতা ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে আলোচনা হয়।
বৈঠক শেষে মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আমাদের নৌ-পথটি সচল করে ভারত থেকে মালামাল রাজশাহী ও আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত ট্রেন সার্ভিসের প্রয়োজনীয়তার কথা বলেছি। তিনি এসব বিষয়ে সম্মত হয়েছেন। তার সরকারকে এটি অবহিত করবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, রাজশাহীর সঙ্গে ভারতের নৌ-রুট চালু ও ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত সরকারও আন্তরিক। এসব চালু হলে উভয় দেশ লাভবান হবে।

নিষেধাজ্ঞা শেষের ১৪ ঘণ্টার মাথায় ঘাটে ১২ টন ইলিশ