লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে বাদি হয়ে মামলাটি দায়ের করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে খবর পেয়ে লোহাগড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
