শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহতের ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
আশরাফ উল্লাহ তাহের বলেন, ‘শাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন বিহিরাগত ৩ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন সময় অপরাধের সঙ্গে জড়িত ছিল।’
এর আগে, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গাজীকালুর টিলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন বুলবুল আহমেদ নামের ওই শিক্ষার্থী। পরে তাকে অজ্ঞান অবস্থায় এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
