দীপিকা-করণের সম্পর্কে তিক্ততা?

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:৩৭

ওটিটিতেও নজর কেড়েছে করণ জোহরের টক শো কফি উইথ করণ। অক্ষয়, জাহ্নবী, সারা, আলিয়া, রণবীর সিং, বিজয়, অনন্যা পাণ্ডেরা এই টক শো জমিয়ে দিয়েছেন। কিন্তু এরই মাঝে এক অবাক করা খবর। আগে থেকে প্ল্যান করা সত্ত্বে দীপিকা পাড়ুকোন নাকি এই শো’তে আসতে নারাজ।

অনেকেই বলছেন, দীপিকা ও করণের সম্পর্কে কি তাহলে তিক্ততা? তবে শোনা যাচ্ছে, বিতর্ক থেকে দূরে থাকতেই নাকি দীপিকার এমন সিদ্ধান্ত।

এর আগে সোনম কাপুরের সঙ্গে দীপিকা একবার ‘কফি উইথ করণে’ এসেছিলেন। সেখানে রণবীর কাপুরের প্রসঙ্গে উক্তি করে বিতর্ক উসকে দিয়েছিলেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে কারণেই নাকি দীপিকা এবারটা আর ‘কফি উইথ করণে’ আসবেন না! 

দীপিকা পাড়ুকোন ও করণ জোহর

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীপিকাকে নাকি রাজি করানোর জন্য করণ চেষ্টা করেই চলেছেন। তবে দীপিকা ফের এই শোয়ে এসেছিলেন আলিয়া ভাটের সঙ্গেও। সেই এপিসোড নিয়েও বিতর্কের সূত্রপাত হয়েছিল।

‘কফি উইথ করণে’র প্রথম এপিসোডে হাজির হয়েছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। সেখানে এসেই দীপিকার সঙ্গে প্রেম নিয়ে খোলাখুলি কথা বলেছেন। কীভাবে দীপিকার সঙ্গে প্রেম হল, যখন মানসিক দিক দিয়ে দীপিকা বিপর্যস্ত, তখন কীভাবে দীপিকার পাশে দাঁড়ালেন সবই উঠে এল তার কথায়। এমনকী, নিজেদের সেক্স লাইফ নিয়েও খোলাখুলি কথা বললেন রণবীর। সূত্র: সংবাদ প্রতিদিন।

ইত্তেফাক/বিএএফ