শরীরে প্রথম ট্যাটুতে কার নাম লিখলেন নেহা

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৮:১৪

ইন্ডিয়ান আইডলের বিচারক ও মিউজিক সেনসেশন নেহা কক্কর বড়ই জনপ্রিয়। নিজের উড়ো স্বভাবের কারণে প্রায়ই তিনি নজরে আসেন নেটিজেনদের। ২০২০ সালে অক্টোবরে রোহনপ্রীতের সঙ্গে বিবাহবন্ধনে অবদ্ধ হয়েছেন এই গায়িকা। এরপর থেকেই তাদের অনন্দের মূহুর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে আসছেন তারা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন নেহা। যেখানে দেখা যাচ্ছে, হাতে প্রথমবার ট্যাটু করিয়েছেন তিনি। তাও আবার লেখাচ্ছেন স্বামী রোহনের নাম।

ভিডিওতে দেখা যাচ্ছে, আনন্দে লাফ মারছেন নেহা। আর বলছেন, ‘আমি এটা রো-র জন্য করালাম’। আসলে বহুদিন ধরে শো-র কারণে আমেরিকায় আছেন নেহা। তবে মুম্বাই ফেরার আগে সেখানেই লেখালেন রোহনের নাম নিজের হাতে।

নেহাকে নিতে এয়ারপোর্টে এসেছিলেন রোহন, হাতে লাল গোলাপের বোকে। বরকে এতদিন বাদে কাছে পেয়ে চোখে জল চলে আসে নেহার। তারপর গাড়িতে উঠে দেখান ট্যাটুখানা। যাতে লেখা রয়েছে ‘ROHU’ আর একটা হার্ট শেপ। রোহন প্রশ্ন করেন, ‘আগে কেন বললে না’? যাতে গায়িকা উত্তর দেন, তিনি চমকে দিতে চেয়েছিলেন।

ইত্তেফাক/বিএএফ