চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তের সদাবরি মাঠের বাগান থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবির টহলদল। গতকাল (২৬ জুলাই) মঙ্গলবার বিকালে এ বার উদ্ধার করা হয়।
টহল কমান্ডার নায়েক আহসান কবির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালানের খোঁজে আমরা সীমান্তের সদাবরি মাঠ এলাকায় টহল দিচ্ছি, আমাদের উপস্থিতি বুঝতে পেরে দেখে ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে আমরা একটি ব্যাগ উদ্ধার করি। ব্যাগে ৩টি স্বর্ণের বার ছিল। পরে ব্যাগসহ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৩ লাখ ৬ হাজার ১৫০টাকা।
চুয়াডাঙ্গা-৬, ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ মো ইশতিয়াক (পিএসসি) জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে, এ বিষয়ে দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।
