বৃষ্টিতে পরিত্যক্ত ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ

আপডেট : ১০ জুন ২০১৯, ২৩:০১

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার গতকালকের বিশ্বকাপ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। এরকম বৃষ্টিতে এর আগে গত শুক্রবার পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি ভেস্তে গিয়েছিল। ফলে এখনো জয়হীন প্রোটিয়ারা এই প্রথম পয়েন্ট পেল এবারের আসরে। আগের তিন খেলাতেই হারা দক্ষিণ আফ্রিকা কাল সাউদাম্পটনে শুরু হওয়া খেলাটিতেও দুর্দশায় ছিল। কেননা ক্যারিবীয়দের তোপে ৭.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ২৯ রান তোলে।

শেলডন কট্রেল হাশিম আমলা ও অ্যাইডেন মার্করামকে আউট করে দেন। ১৮ রানেই উইকেট দুটি নিয়েছিলেন এই ক্যারিবীয়।

উভয় দলই এক পয়েন্ট করে পায়। কিন্তু ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ টসে জিতে বোলিং নেয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার। তিনি বলেন,‘আমরা আবারো বল হাতে সত্যি ভাল সুচনা করেছিলাম। নতুন বলে শেলডন ছিল দুর্দান্ত। এটা দুর্ভাগ্যজনক যে আবহাওয়া বিগড়ালো।’