২৪ হাজার ৭৬১ জন মুক্তিযোদ্ধা পাচ্ছেন স্মার্ট আইডি কার্ড

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৮:৪৪

বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট এবং স্মার্ট আইডি কার্ড বিতরণের প্রথম পর্যায়ে ১৭ জেলার ২৪ হাজার ৭৬১ জন বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড এবং ৪৬ হাজার ৮০৩ জন ডিজিটাল সার্টিফিকেট পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ডের বিষয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ১৭টি জেলার এ সংক্রান্ত প্রিন্টিং কাজ শেষ হয়েছে। জেলাভিত্তিক স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে— ঢাকায় ২ হাজার ৫১৬ কার্ড ও ৪ হাজার ২৫৫ সার্টিফিকেট, গোপালগঞ্জে ২ হাজার ৭৪৫ কার্ড ও ৫ হাজার ২৫০ সার্টিফিকেট, মাদারীপুরে ১ হাজার ৪৬০ কার্ড ও ২ হাজার ৫৬৬ সার্টিফিকেট, শরীয়তপুরে ১ হাজার ৩০৯ কার্ড ও ২ হাজার ৩১০ সার্টিফিকেট।

এছাড়া গাজীপুরে ১ হাজার ৭৩৪ স্মার্ট আইডি কার্ড ও ৩ হাজার ৫৫ ডিজিটাল সার্টিফিকেট, কিশোরগঞ্জে ১ হাজার ৭৫৫ কার্ড ও ৩ হাজার ৫২২ সার্টিফিকেট, নড়াইলে ১ হাজার ২৪০ কার্ড ও ২ হাজার ৩২৪ সার্টিফিকেট, মাগুরায় ৯১৭ কার্ড ও ১ হাজার ৬১৬ সার্টিফিকেট, মৌলভীবাজারে ৬৪৪ কার্ড ও ১ হাজার ৪৭১ সার্টিফিকেট, হবিগঞ্জে ৯২৮ কার্ড ও ২ হাজার ৪৭ সার্টিফিকেট, সুনামগঞ্জে ১ হাজার ৭১১ কার্ড ও ৩ হাজার ৯৬৭ সার্টিফিকেট, সাতক্ষীরায় ১ হাজার ২৩১ কার্ড ও ২ হাজার ১৩১ সার্টিফিকেট।

এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ৩২৪ স্মার্ট আইডি কার্ড ও ৪ হাজার ৩৬২ ডিজিটাল সার্টিফিকেট, যশোরে  ১ হাজার ৪৮৪ কার্ড ২ হাজার ৭০৬ সার্টিফিকেট, ঝিনাইদহে ১ হাজার ১১৯ কার্ড ও ২ হাজার ৭৪ সার্টিফিকেট, মেহেরপুরে ৪৫২ কার্ড ও ৮৬৪ সার্টিফিকেট ও নারায়ণগঞ্জে ১ হাজার ১৯২ কার্ড ও ২ হাজার ২৮৩ সার্টিফিকেট।

বাকি ৪৭টি জেলার মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্টের কাজ শেষ হতে আরও দেড় মাসের মতো সময় লাগতে পারে উল্লেখ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘জীবিত ও ২২ হাজার ৪২ জন মৃত।’

অনুষ্ঠানে জেলা প্রশাসকদের উদ্দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া বলেন, ‘মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট প্রতিটি উপজেলায় নির্বাহী অফিসার, মহানগরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিতরণ করা হবে। এছাড়া জেলাভিত্তিক সার্টিফিকেট ও কার্ড মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.molwa.gov.bdপ্রকাশিত তালিকা যাচাই করে বিতরণ করতে হবে।’  

ইত্তেফাক/এনএ/এএইচপি