যশোর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বগিতে তেল ছিল না। ট্রেনটি পার্বতীপুর থেকে খুলনা যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। যশোর স্টেশন মাস্টার আয়নাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় রেল যোগাযোগ ১৫-২০ মিনিটের জন্য বিচ্ছিন্ন ছিল। লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে আসে বলে জানান যশোর স্টেশন মাস্টার আয়নাল হাসান।
