মুন্সীগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

আপডেট : ১১ জুন ২০১৯, ০০:২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার শহরের প্রধান বাজার সড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ। তারা আগামী এক মাসের মধ্যে জেলার সকল প্রি-পেইড মিটার খুলে নিয়ে পূর্বের মিটার প্রতিস্থাপনের দাবি জানান। এসময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচিতে যাবেন বলে তারা জানান। এছাড়া তারা গ্রাহকদের পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান। মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. ফারহাদ হোসেন আবিরের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক হামিদা খাতুনসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।