হামদর্দের এমডি হাকিম ইউছুফকে দুদকে জিজ্ঞাসাবাদ আজ

আপডেট : ১১ জুন ২০১৯, ০০:৪৯

দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত্ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভুইয়াকে আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গত ২৬ মে কমিশন থেকে নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১১ জুন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়।

দুদক সূত্র জানায়, হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কমিশনে। এ অভিযোগ তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুনীতির অভিযোগে ধর্ম মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।