আলিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেতে খুন করতে পারেন জাহ্নবী!

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৫:১৭

কাজের ব্যস্ততার মাঝে হঠাৎ বড্ড চিন্তিত জাহ্নবী কপূর। যদি আলিয়া ভট্ট তার বিরুদ্ধে অভিযোগ জানান! সম্প্রতি আলিয়া তার আচরণে ক্ষুব্ধ হয়েছেন, এমনটাই মনে হচ্ছে অভিনেত্রীর।

জাহ্নবী বলেছিলেন, তিনি আলিয়ার সবচেয়ে বড় ভক্ত। তার সঙ্গে একই ছবিতে কাজ করার সুযোগ খুঁজছেন। যখনই আলিয়ার নতুন কাজের ঝলক প্রকাশ্যে আসে, অন্য ভক্তদের মতো তিনিও ঝাঁপিয়ে পড়ে মন্তব্য করেন। শুভেচ্ছা জানান। শুধু তা-ই নয়, শ্রীদেবী-কন্যা সটান বলে ফেলেছিলেন, ‘আলিয়ার সঙ্গে একই ছবিতে কাজ করার সুযোগ পেতে আমি মানুষ খুন করতে পারি। তাকে আমি রোজ স্টক করি।’

জাহ্নবীকে ‘গুড লাক জেরি’-তে দেখা যাবে। ছবিটি মুক্তি পেতে চলেছে ২৯ জুলাই। অন্য দিকে আলিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ও সম্প্রচারিত হবে ৫ অগস্ট। 


‘গুড লাক জেরি’তে জাহ্নবীকে এক বিহারি মহিলার চরিত্রে দেখা যাবে। যিনি তার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে পঞ্জাবে মাদকের ব্যবসা শুরু করেন। সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত ছবিটি ২০১৮ সালের তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’র রিমেক।

 

ইত্তেফাক/এসজেড