অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে গত ২৬ মে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়। দুদকের ঐ তলবি নোটিসে সিরাজুল ইসলাম মোল্লাকে ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হয়েছিল।
নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিলে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন এবং স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন।
