রংপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে নগরীর কুটিরপাড়ায় এই ঘটনা ঘটে। নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজু বিষয়টি নিশ্চিত করেছন।
নিহতের নাম জসিম উদ্দিন (৬০)। সে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কুটিরপাড়া এলাকার বাসিন্দা।
মালেক নিয়াজ আরজু বলেন, শুক্রবার বিকেলে কুটিরপাড়া এলাকায় ক্ষেত থেকে ছাগল আনতে গেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি বজ্রপাতে তিনি মারা যান। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি তদন্ত বলেন, ‘বজ্রপাতে মৃত্যুও বিষয়টি আমরা এখনো নিশ্চিত হইনি।’
