পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেপ্তার

আপডেট : ১১ জুন ২০১৯, ০০:৫৮

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে গতকাল দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট এবং অর্থ পাচারের অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে জারদারিকে রাওয়ালপিন্ডিতে দুর্নীতি বিরোধী সংস্থা এনএবির দপ্তরে নিয়ে যাওয়া হয়। খবর বিবিসি ও ডনের

আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্¿ী বেনজির ভুট্টোর স্বামী। তার ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি এখন পাকিস্তান পিপলস পার্টির নেতা। পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) মুখপাত্র নওয়াজিশ আলী জানান, জারদারিকে তারাই গ্রেপ্তার করেছেন। জারদারির বোন ফারিয়াল তালপুরের বিরুদ্ধেও তদন্ত চলছে। এসব অভিযোগের ব্যাপারে সাবেক প্রেসিডেন্টের কোন ভাষ্য পাওয়া যায়নি। তবে এর আগে এধরণের কোন অপরাধে জড়িত থাকার কথা তিনি এবং তার বোন অস্বীকার করেন। পাকিস্তান পিপলস পার্টি বলছে, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্¿ী এজাজ শাহ পার্লামেন্টে বলেছেন, জারদারিকে গ্রেপ্তারে সরকারের হাত নেই। আদালতের সিদ্ধান্তেই ঘটেছে। গতকাল সকালেই জারদারির আগাম জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন প্রত্যাখান করে হাইকোর্ট। এখন সুপ্রিম কোর্টই জারদারির শেষ ভরসা।

২০০৮ সালে প্রেসিডেন্ট হওয়ার আগে দুর্নীতি এবং খুনের মামলায় জারদারি ১১ বছর জেলে কাটিয়েছেন। কিন্তু কোন মামলাতেই তিনি দোষী প্রমাণিত হননি। সোমবার গ্রেপ্তার হওয়ার পর জারদারিকে তার ইসলামাবাদের বাড়ি থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বের হতে দেখা যায়। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পিপিপির সমর্থকরা ‘ভুট্টো দীর্ঘজীবী হোক’ বলে শ্লোগান দেয়। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারগুলোর একটি হচ্ছে ভুট্টো পরিবার। গত পাঁচ দশকে তারা বেশ কয়েক দফায় পাকিস্তানের ক্ষমতায় ছিল। পাকিস্তানের সাবেক প্রধানমন্¿ী বেনজির ভুট্টো যখন সন্¿াসবাদী হামলায় নিহত হন, তারপর ২০০৮ সালের নির্বাচনে সহানুভূতি ভোটে জারদারি ক্ষমতায় আসেন।