শ্রীলঙ্কায় মুসলিমরা নিজেরাই মসজিদ ধ্বংস করে দিলো

আপডেট : ১১ জুন ২০১৯, ০০:৫৯

 

ইত্তেফাক ডেস্ক

শ্রীলঙ্কায় একটি মসজিদ নিজেরাই গুঁড়িয়ে দিয়েছে মুসলিমরা। এমএইচএম আকবর খান নামের এক ব্যক্তি জানিয়েছেন, ইস্টার সানডেতে হামলার পর অমুসলিমরা আমাদের সবাইকে সন্¿াসী হিসেবে দেখতে শুরু করেছে। পুরো রোজার মাসজুড়ে মুসলিমরা যখন রোজা পালন করছিলো, তখন উগ্রবাদীদের কাছ থেকে দূরে থাকার জন্য শ্রীলঙ্কার মুসলিমদের ছোট একটি গ্রুপ নিয়েছে ভিন্ন পদক্ষেপ। তারা একটি মসজিদ ধ্বংস করেছে। আকবর খান মাদাতুগামার প্রধান মসজিদের একজন ট্রাস্টি। তিনি ব্যাখ্যা করেন-কেন এমনটি করলো মুসলিমরা। আকবর খান বলছেন, ইস্টার হামলার পর পুলিশ কয়েক দফা তল্লাশি করেছে মসজিদটিকে। এতে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। মুসলিমদের সঙ্গে অন্য সম্প্রদায়গুলোর অবিশ্বাসও বেড়ে যায়। যে মসজিদটি ধ্বংস করা হয় সেটিতে নিষিদ্ধ ঘোষিত ন্যাশনাল তাওহীদ জামাত বা এনটিজে সদস্যরা বেশি যাতায়াত করতো বলে মনে করা হয়। পরে এনটিজে পরিচালিত ওই মসজিদটি সিলগালা করে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মে মাসে পুরানো মসজিদের সদস্যরা একটি সভায় মিলিত হয়ে সর্বসম্মত হয়ে বিতর্কিত মসজিদটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। পরে স্থানীয়রা সেটি ধ্বংস করে। -বিবিসি