মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ৬ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৩০ জুলাই) ভোর রাতে ২ জনের জানাজা সম্পন্ন হয়েছে। সকালে নজু মিয়া স্কুল মাঠে ৩ জন, আশিক নামের আরও ১ জনের জানাজা সম্পন্ন হয়েছে ফতেপুর মদন ফকির মাজার মাঠে।
মোস্তফা নিরু, সামিরুল ইসলাম, রিদুয়ান, মারুফ, সজীব ও আশিক; এই ৬ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
নিহত সবাই হাটহাজারী উপজেলার সন্তান। এসময় হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নিহতদের বাড়ি বাড়ি গিয়ে সান্ত্বনা জানাচ্ছিলেন। সঙ্গে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম , উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার ওসি মো. রুহুল আমিনসহ আরও অনেকে।

মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যানকে আসামি করে মামলা