নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে ব্যবস্থা: ইসি

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৭:৩০

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, কোন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট পক্ষপাতের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন (ইসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুনির্দিষ্টভাবে কোন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যদি কেউ মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা ইসি ও আদালতে এ ব্যাপারে প্রতিকার চাইতে পারেন।’

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, গণভবনে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয়। তবে গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

তিনি বলেন, ‘তারা আসছেন, দেখা করেছেন, সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। আমি যতটুকু আচরণ বিধিমালা বুঝি, তাতে মনে হচ্ছে না এটা আচরণ বিধির লঙ্ঘন।’ বাসস।

আরও পড়ুন: চট্টগ্রামে দলীয় মনোনয়ন নিয়ে অনিশ্চয়তায় বিএনপি প্রার্থীরা

ইত্তেফাক/এমআই