আজ কোথায়, কখন লোডশেডিং

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৮:৪৯

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করে আসছে। কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১ আগস্ট) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। চলবে রাত ১০টা পর্যন্ত।  সে অনুযায়ী লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। কোম্পানিগুলোর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

ডিপিডিসির সোমবারের লোডশেডিংয়ের তালিকা

ডেসকোর সোমবারের লোডশেডিংয়ের তালিকা

ইত্তেফাক/ইউবি