দাম পড়ে যাওয়ায় কৃষকের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ২৬ টাকা দরে আরও আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার খাদ্য ও কৃষি মন্ত্রণালয় যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের ১৪ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। এরপরও যদি ধান দাম না বাড়ে, তাহলে ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকের কাছে থেকে সরাসরি আরও ধান কিনবে সরকার।
ইত্তেফাক/নূহু
