চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের সময় স্থগিত দুই কেন্দ্রের ভোট আগামী বৃহস্পতিবার (১৩ জুন) অনুষ্টিত হতে যাচ্ছে। গত ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময় চন্দনাইশে মোট ৬৮টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট কারচুপি, কেন্দ্র দখল ও পুলিশের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটে। পরে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
স্থগিত কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪৪০৯জন। ইতিমধ্যে সৃষ্ট পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
উল্লেখ্য, স্থগিত দুই কেন্দ্র ছাড়া নৌকা প্রতীক প্রার্থী একেএম নাজিম উদ্দিনের চেয়ে দুই হাজার ৫৫৬ ভোটে এগিয়ে রয়েছেন দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও দোয়াত কলম প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী।
ইত্তেফাক/জেডএইচডি
