নিজ ঘরে মৎস্যজীবী খুন

আপডেট : ১১ জুন ২০১৯, ১৭:০১

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের গন্ধবপুর গ্রামে বিষ্ণু বর্মণ (৬০) নামে এক মৎসজীবীকে তার ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে খুন করার খবর পাওয়া গেছে। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় পুলিশ তাসকিন (৩০) নামে এক যুবককে আটক করেছে। তিনি একই গ্রামের আবু আহাদের ছেলে। 

আরও পড়ুন: নিউইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

নেত্রকোনা সদর থানার পুলিশ জানায়, বিষ্ণুর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খুনের পরপরই তাসকিনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল এবং  নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খুনের কারণ তদন্ত করে পরে জানানো হবে।

ইত্তেফাক/অনি