প্রথম বারের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষকদের 'ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড' প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (০২ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি রেজিস্ট্রার বিপলব মজুমদার। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক 'High Impact Factor Journal' এ জুলাই-২০২০ থেকে জুন-২০২২ এ প্রকাশনা করেছেন, তাদেরকে আগামী ০৪ আগস্টের মধ্যে উক্ত প্রকাশনার কপিসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার আহ্বান করা হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে উপাচার্যের কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
