শুরু থেকে সাবলীল খেলতে থাকা তামিম ইকবাল ও লিটন দাস বাংলাদেশ ভাল সূচনা এনে দিয়ে যান। ১৭১ রানে প্রথম উইকেট হারানোর পর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে পরবর্তী ব্যাটাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪৪ ওভারে ১ উইকেটে ২৫১ রান। মুশফিকুর রহিম ২৫ ও এনামুল হক বিজয় ৭১ রানে অপরাজিত আছেন।
টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটার। ফিফটির পর রানের গতি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলেন তামিম ইকবাল। সেই চেষ্টায় নিজের উইকেট হারালেন তিনি। ব্রেক থ্রু এনে দেওয়া বোলার সিকান্দার রাজা। আউট হওয়ার আগে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।
জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালানো লিটন ৭৫ বলে অর্ধশতক ছুঁয়েছিলেন। পরের ১৪ বলে লিটন করেছেন ৩১ রান। সিকান্দার রাজার বলে সিঙ্গেল নেওয়ার পরই হ্যামস্ট্রিং চেপে ধরে শুয়ে পড়েছেন লিটন। আর ব্যাটিংয়ে নামতে পারেননি। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে।
