বেনাপোল সীমান্তে ৪০ হাজার মার্কিন ডলারসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। চোরা পথে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে আসার সময় শুক্রবার সকালে বেনাপোলের শিকারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে আরো জব্দ করা হয়েছে ৮০২ বোতল ফেন্সিডিল ও ৩৮ বোতল মদ। আটককৃত ৩ চোরাকারবারী হলো, বেনাপোলের বড় আচড়া গ্রামের সাহেব আলীর ছেলে মো. জাহিদ (১৮), ঝিকরগাছা গ্রামের হাসান আলীর ছেলে নাহিদ (১৯) এবং শার্শার টেংরালী গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুল জব্বার (৩৯)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল আরিফুল হক জানান, 'বিজিবি সদস্যরা গোপন সূত্রে সংবাদ পেয়ে সীমান্তে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল জব্দসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে। আটককৃতদের সোপর্দ করা হয়েছে বেনাপোল বন্দর থানায়।
ইত্তেফাক/নূহু
