সাজঘরে ফিরলেন মুশফিক

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৫:২২

দ্বিতীয় ওয়ানডেতে প্রায় একইভাবে আউট হলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনই নিজেদের অনসাইডে ছক্কা হাঁকানোর চেষ্টায় ধরা পড়ে গেছেন মিড উইকেট অঞ্চলে। মুশফিকের পুরোপুরি টাইমিং করা শটের পরও পার হয়নি বাউন্ডারি।  ব্যক্তিগত ২৫ রানে ওয়েসলি মাধেভেরের বলে ডিপ মিডউইকেটে টন মুনইয়ঙ্গার হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন।

ফিফটি রান করে তামিম ইকবাল ও অসাবধানতায় এনামুল হক বিজয় আউট হওয়ার পর বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অন্যদিকে পাঁচটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে টাইগারদের ৫ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। তাই এই ম্যাচ জিতে সিরিজ হার ঠেকাতে মরিয়া সফরকারীরা।

হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর চোটের কারণে মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

ইত্তেফাক/এএইচপি