কড়াইয়ের পোড়াদাগ দূর করুন সহজেই  

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৩:৫৮

রান্নার সময় কোনোকিছু পুড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। এক্ষেত্রে কড়াইয়ে সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয়। অনেক সময় তা পরিষ্কার করা ভয়ংকর কঠিন হয়ে ওঠে। সেক্ষেত্রে কিভাবে পরিষ্কার করবেন পোড়াদাগ? বেশ সহজ। অনুসরণ করুন নিচের কয়েকটি ঘরোয়া পদ্ধতি:  

  • ভিম কিংবা বাসন মাজার সাবানের সঙ্গে লবণ মিশিয়ে নিন সামান্য। লবণের মধ্যে স্ক্রাবিং-এর ক্ষমতা আছে। এছাড়া সামান্য লেবুর রস চিপে দিলে সুফল মিলবে। 

বেকিং সোডা ব্যবহারে কড়াই পরিষ্কারের পদ্ধতিটি বেশ জনপ্রিয়

  • বেকিং সোডা ব্যবহারে কড়াই পরিষ্কারের পদ্ধতিটি বেশ জনপ্রিয়। যদি কড়াইয়ে পোড়াদাগ বেশি থাকে তবে বেকিং সোডা দিয়ে করাই পরিষ্কার করুন। দু'চামচ লেবুর রস, এক চামচ বেকিং সোডা এবং দু'কাপ গরম পানি দিয়ে কড়াই ধুয়ে নিন।
  • গরম পানিতে কড়াই ফুটিয়ে নিলেও কঠিন দাগ দূর করা সম্ভব। সেক্ষেত্রে কিছুক্ষণ কড়াইয়ে পানি ফুটিয়ে নিন।
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন