ক্যাপশন নিউজ

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:২৪

আলজেরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে গতকাল বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আবেদন বাতিল করেছে সাংবিধানিক পরিষদ। ফলে প্রার্থী না থাকায় আগামী ৪ জুলাই নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহকে আহ্বান জানিয়েছে সাংবিধানিক পরিষদ      — এএফপি