করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৪.৯৯ শতাংশ

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৯:৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২৯৬ জনের করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল রবিবার ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ১০ শতাংশ।

করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি: আব্দুল গনি

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ৬৩১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩০৭ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম