মালদ্বীপে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৭:৫৮

মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা প্রতিপাদ্য নিয়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের  হলরুমে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকমিশনের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান মোঃ সোহেল পারভেজ, তৃতীয সচিব মোঃ মিজানুর রহমান,  বাংলাদেশ আওযামী লীগ মালদ্বীপ শাখার সভাপতি ও ব্যবসায়ী  আলহাজ্ব দুলাল মাদবর।

 

ইত্তেফাক/এসজেড