সারাদেশের মতো নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদের মেইন গেট থেকে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুরাতন হল রুমের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুরাতন হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখা ও নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য বাসন্তি রানীর সভাপতিত্বে ও জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ।
আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ফোনে উপস্থিত সবাইকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
বেসরকারি প্রতিষ্ঠান ডাসকোর সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ, আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী শ্রীমন্তপুর জাতীয় আদিবাসী পরিষদের সদস্য মিতালী রানী, শিখা রানী, নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম ও ইমরান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীদেরকে বিভিন্নভাবে তাদের ভূমি থেকে উচ্ছেদসহ সব ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। সারাদেশে আদিবাসী জনগোষ্ঠী প্রান্তিক অবস্থানে রয়েছে। তাদের সুরা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। আজও সাঁওতালদের ভূমির অধিকার রায় জীবন দিতে হচ্ছে। আমাদের দেশে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য রার্থে আদিবাসীদের অধিকার রায় বাঙালি জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে।
