বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। আসন্ন ছবি ‘দোবারা’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সে অনুযায়ী সোমবার সিনেমার প্রচারে নেমেছিলেন এই অভিনেত্রী। এসময় পাপারাজ্জিদের সঙ্গে বিবাদে জড়ান তিনি। তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ওই অনুষ্ঠানে ঢোকার মুখেই চিত্রগ্রাহকরা তাপসীকে ছবি তোলার জন্য তাদের সময় দিতে বলেন। অনুষ্ঠানের দেরি হয়ে যাবে— এই বলে ছবি তুলতে সম্মত হননি তাপসী। তাতেই বাধে গোল।
বড়পর্দায় ‘মহাভারত’ নিয়ে সংশয়ে আমির, স্বপ্নের কাজ থেকে কি পিছু হটছেন অভিনেতা? এই মন্তব্যে রেগে যান তাপসী।
একজন চিত্রগ্রাহক বলেন, ‘আমরা আপনার জন্য অনেক ক্ষণ অপেক্ষা করছি।’
জবাব তিনি বলেন, ‘আপনি এখানে অনেক ক্ষণ অপেক্ষা করছেন, তার জন্য কি আমি দায়ী? আমি কি আপনাকে ডেকেছি? আমাকে যে সময়ে ডাকা হয়েছে, আমি সেই সময়েই এসেছি। আর আমি তো আপনাদের ডাকিনি, তা হলে আমার সঙ্গে কেন এই ভাবে কথা বলছেন? আপনি ভদ্রভাবে কথা বলুন, তা হলে আমিও ভদ্রভাবে আপনার সঙ্গে কথা বলতে পারব।’
অভদ্রতার অভিযোগ অস্বীকার করায় ওই চিত্রগ্রাহকের দিকে ক্যামেরা ঘোরানোর দাবিও জানান অভিনেত্রী। এ ভাবেই বেশ কিছু ক্ষণ চলতে থাকে বাদানুবাদ।
তাপসীর এই হঠাৎ মেজাজ হারানোর বিষয় নিয়ে সমালোচনায় বলিউড। অনেকেই মনে করছেন, ‘সাবাশ মিথু’-র ব্যর্থতাই অসহিষ্ণু করে তুলেছে অভিনেত্রীকে। যদিও আগামী দিনে তাপসীর ঝুলিতে রয়েছে ‘ব্লার’, অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ ও রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’-র মতো ছবি।
বর্তমানে তাপসীর হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তামিল ভাষার ‘জানা গানা মানা’, ‘অ্যালিয়েন’। হিন্দি ভাষার ‘ডানকি’, ‘ব্লার’, ‘ও লাড়কি হ্যায় কাহা’।

প্রতারকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি নিয়ে যা বললেন জ্যাকলিন