বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পরীমণি। ‘বিশ্বসুন্দরী’ সিনেমা দিয়ে দর্শকদের মন কাড়েন এই জুটি। তাদের পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। খুশির খবর হলো সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। যা আগামী দুএকদিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানান সেন্সর বোর্ডের একজন সদস্য।
সিয়াম-পরীমণি ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।
২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।
প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

তাড়িয়ে দিতে চাওয়া স্কুল থেকেই সৌরভ পাচ্ছেন সংবর্ধনা!