মাগুরা প্রতিনিধি
মাঠের ধান টেনে সারা বছরের খাবারের চাল সংগ্রহ করেন মাগুরার শতাধিক ঘোড়ার গাড়ির চালক। ইরি-বোরো ধান কাটার পর কৃষকের ধানের আটি মাঠ থেকে বাড়িতে টেনে দিয়ে তারা ধান সংগ্রহ করেন। একজন ঘোড়ার গাড়িচালক এক মৌসুমে ১৫ থেকে ২০ মণ ধান সংগ্রহ করেন। যা দিয়ে তাদের সারা বছরের খাবারের চাল হয়ে যায়।
উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় এমন শতাধিক ঘোড়ার গাড়ি চালক রয়েছেন। যারা বছরের অন্য সময় মালামাল টানেন। আর ইরি-বোরো মৌসুমে মাঠের ধানের আটি টেনে ধান সংগ্রহ করেন। ১শ আটি ধান মাঠ থেকে কৃষকের বাড়িতে এনে দিয়ে পাঁচ আটি ধান দেওয়া হয়।
উপজেলা সদরের নোয়াপাড়া গ্রামের ঘোড়ার গাড়ি চালক আক্কাস আলী জানান, মাঠের ধান টেনে প্রায় ২০ মণ ধান সংগ্রহ করেছেন। যা দিয়ে তার সারা বছরের খাবারের চাল হয়ে যাবে।
