‘বিষপানে’ অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৯:৩৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘বিষপানে’ তুহিন (২৫) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তুহিন উপজেলার চরতেরটেকিয়া গ্রামের রশিদ মেম্বারের ছেলে এবং পাকুন্দিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট মঙ্গলবার সকাল ১১টার দিকে বিষপান করেন তুহিন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, তদন্ত হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

ইত্তেফাক/মাহি