স্বামী পলাতক
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রী মুক্তিরাণী দাসকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। তারা উপজেলার পূর্ব বড়চর গ্রামের বাসিন্দা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুজ্জামান জানান, নিহত মুক্তিরাণী দাস প্রাণ আরএফএল কোম্পানির একজন কর্মী। সে তার স্বামী কিশোর দাসসহ উপজেলার অলিপুর এলাকায় বসবাস করতো। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়। এরই জেরে সোমবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী কিশোর দাস তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। মুক্তা রানী দাসের পরিবারের দাবি তার স্বামী নেশাগ্রস্ত ছিল। ঘটনার পর থেকে সে পলাতক। পুলিশ তাকে আটক করতে অভিযান চালাচ্ছে।
