জৈন্তাপুরে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৫

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের ভাইটগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বিলাল উদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মইনুল জাকির বলেন, ২ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে বিলালকে ধরতে পুলিশ মত্স্যজীবী সেজে ভাইটগ্রাম হাওরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।