রায়পুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৬

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কেরোয়া গ্রামের নতুন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত কবির একই এলাকার আবদুল হক মিয়ার ছেলে।

রায়পুর থানার এসআই নরুল ইসলাম বলেন, প্রায় তিন বছর আগে প্রেম করে বিয়ে করেন কবির। চলতি বছরের মে মাসে তার বিয়ে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর স্ত্রীকে সংসারে ফেরাতে অনেক চেষ্টা করেন কবির। পারিবারিক কলহ ও চেষ্টায় ব্যর্থ হয়ে কবির আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার লাশ থানায় নিয়ে আসা হয়েছে।