শিবগঞ্জে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৬

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তরবিঘী থেকে আগ্নেয়াস্ত্রসহ পলাশ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার বিনোদপুর ইউনিয়নাধীন ছিয়াত্তরবিঘী এলাকার বড়টাপ্পু গ্রামের মো. কেতাবুর রহমানের ছেলে।

র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের একটি লিচু ও আম বাগানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী পলাশকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়।