ভাণ্ডারিয়ায় ব্যাংক কর্মচারীর আত্মহত্যা

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া রূপালী ব্যাংক শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী মো.সেলিম খাঁন (৫২) সোমবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

জানা গেছে, উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম খান আর্থিক দৈন্যতার গ্লানি সইতে না পেরে নিজ বাড়ির সংলগ্ন একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজে স্বেচ্ছায় আত্মহত্যা নিশ্চিত করেছে।