সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৭

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান-বিরোধী অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ৪ লাখ ৪৩ হাজার ৭শ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ভিভেল শ্যাম্পু, গরু, চকলেট বাজি ও চা পাতা। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।  বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বৈকারী, পদ্মশাখরা, বাঁকাল, কাকডাঙ্গা ও মাদরা সীমান্তের স্ব স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামালগুলো জব্দ করে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।