জনপ্রশাসন সচিব কে?

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৪২

বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে ড. মো. মোজাম্মেল হক খান গত বছরের (২০১৮) জুন মাস পর্যন্ত কর্মরত থাকার পর দুর্নীতি দমন কমিশনের ‘কমিশনার’ হিসেবে নিযুক্তি পান। তাঁর কর্মকালীন সময়ে বাংলাদেশ সচিবালয়ের ৩নং ভবনের ১০২ নম্বর কক্ষে ‘কল্যাণ ডেস্ক’ চালু করেন। তিনি এই কল্যাণ ডেস্কের বেশ কিছু ‘নির্দেশিকা ফলক’ তৈরি করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের জন্য টাঙিয়েছিলেন। যার নিচে লেখা—ড. মো. মোজাম্মেল হক খান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে তিনি এই চাকরিতে না থাকলেও তাঁর নামটি কেন এখনো উল্লিখিত স্থানসমূহে প্রদর্শিত হচ্ছে তা বোধগম্য নয়। জনাব ফয়েজ আহম্মদ (১৯৮৫ ব্যাচ) এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হয়ে দায়িত্ব পালন করছেন। অবিলম্বে ঐ নির্দেশিকা ফলক থেকে তাঁর নামটি প্রত্যাহার করে সেখানে কেবলমাত্র ‘জনপ্রশাসন সচিব’ প্রতিস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

কানিজ ফাতেমা মিতু

এস এন লজ,

রানীনগর, ঘোড়ামারা, রাজশাহী