সরকারি সোনালী ব্যাংকের গ্রহীতা হিসেবে চেকবই সংকটে ভুগছি অনেক দিন। গত বছর অক্টোবরের অনেক আগে দুটো চেকবইয়ের জন্য আবেদন করে এ পর্যন্ত পাইনি। মগবাজার শাখা, সোনালী ব্যাংকে প্রথম দফায় শুনেছি চেকবই এখনো আসেনি। দ্বিতীয়বার গিয়ে শুনেছি, ১৩৮২ নং ক্রমিকের বই এসেছে। টিক চিহ্ন দেওয়াও আছে, কিন্তু তাঁরা তা খুঁজেই পাচ্ছেন না। ম্যানেজার সাহেবকে বললে তিনি তেমন গুরুত্ব না দিয়ে পুনরায় আবেদন করতে বলেন। দশদিন আগে ফরম পূরণ করে নতুনভাবে চেকবইয়ের আবেদন করে এসেছি। জানি না এ চেকবই কতদিন পরে হাতে আসবে? একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসেবে চেকবই জটিলতায় পেনশনপ্রাপ্তিতেও ঝামেলায় রয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাই বিনীত আবেদন এই যে, চেকবই যাতে ত্বরিত্ পেতে পারি তার ব্যবস্থা নিন।
আ খা ম শামসুল করীম
তেজগাঁও, ঢাকা
