তা র কা দে র বি শ্ব কা প ভা ব না

অস্ট্রেলিয়াকে আমি এগিয়ে রাখব আজ

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৪৩

— সায়মন সাদিক

ক্রিকেট নিয়ে আমার আগ্রহ সবসময় বেশি। আমার কাছের যাঁরা আছেন, তাঁরা বিষয়টি ভালোভাবে জানেন। আর বিশ্বকাপে পুরো মৌসুম আমার জন্য উত্সব। বাংলাদেশের খেলা ছাড়াও অন্যান্য দলের খেলাগুলোও দেখা হয়। আজ অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। এবার বিশ্বকাপ ক্রিকেটে ফেভারিট দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া রয়েছে। এবার তাদের পারফরম্যান্সও ভালো। যদিও ভারতে সঙ্গে হার একটি উল্লেখযোগ্য বিষয়। কারণ বরাবরের মতো এবারও ভারত ফেভারিট দল। পাকিস্তানের সঙ্গে খেলায় অস্ট্রেলিয়াকে আমি এগিয়ে রাখব আজ। তবে পাকিস্তানকে দুর্বল ভাবছি না। কারণ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারলেও ইংল্যান্ডের সঙ্গে তাঁরা যা পারফর্ম করেছে, তা প্রশংসনীয়। সেই জায়গা থেকে আজকের খেলা নিয়ে আমি বেশ আগ্রহী। বেশ জমজমাট একটি খেলা হবে।

 

লেখক :চিত্রনায়ক