‘এখানে ঠকানোর প্রশ্ন কেন আসছে?’

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৪৪

বিনোদন ডেস্ক

 

সালমানের সঙ্গে ‘ভারত’ সিনেমা করার পর দিশা পাটনি এখন বলিউডের অন্যতম আলোচিত ব্যক্তি। তাঁর ভক্তের সংখ্যা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যাও বেড়েছে। এটা নতুন আলোচনা হলেও টাইগার শ্রফের প্রেমিকা হিসেবে বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার দিশার নতুন প্রেমের গুঞ্জন রটেছে। সম্প্রতি দিশাকে দেখা যায় যুব সেনার সভাপতি আদিত্য ঠাকুরের সঙ্গে। মুম্বাইয়ের একটি বিখ্যাত রেস্তোরাঁ থেকে ডিনার করে বেরিয়ে আসার সময় আদিত্য দিশার ছবি তোলেন পাপারাজ্জিরা। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে থাকেন দিশা। সবাই বলছে টাইগারকে ঠকাচ্ছেন তিনি। দিশা এই প্রসঙ্গে বলেন, ‘এখানে ঠকানোর প্রশ্ন কেন আসছে? আদিত্য আমার বন্ধু। কারো সঙ্গে কোথাও গেলেই সেটা প্রেম হয়ে যায় না।’