নতুন লুকে অনন্ত-বর্ষা

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৪৫

বিনোদন রিপোর্ট

 

অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘দিন :দ্য ডে’ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে ইরানে তিনি সিনেমার গানের শুটিং করছেন। যেখানে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন লটের শুটিং শুরু হয়েছে।

ছবির একটি রোমান্টিক গানের দৃশ্যায়ন চলছে। সেখানে অনন্ত ও বর্ষার পাশাপাশি দেখা যাবে ইরানের প্রায় অর্ধ শতাধিক শিল্পীকে। হাবিব রহমানের কোরিওগ্রাফিতে এই গানের শুটিংয়ে বাংলাদেশ থেকে রয়েছে ১৫ জনের টিম। এই গানে নতুন লুকে দেখা যাবে অনন্ত ও বর্ষাকে। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের লুক বেশ প্রশংসিত হয়েছে। তাদের পোশাকে থাকবে ইরানি সংস্কৃতি ও ঐতিহ্য। ইরানের শুটিং শেষে এই গানের কিছু অংশের শুটিং হবে তুরস্কেও।

 ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করছে অনন্তের প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। ছবির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষের দিকে।