সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বরেণ্য অভিনেত্রী ববিতা। সম্প্রতি রাজধানীর গুলশানের বাড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের আমন্ত্রণ জানালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী। এই অভিনয়শিল্পীর সঙ্গে সময় কাটায় সুবিধাবঞ্চিত এই শিশুরা। এ সময় আরো ছিলেন দুই বোন সুচন্দা ও চম্পা। একসঙ্গে এই তিন অভিনেত্রীকে কাছাকাছি পেয়ে দারুণ উচ্ছ্বসিত ছিল প্রতিটি শিশু
