বৃষ্টিময় বিশ্বকাপের যত নিয়ম

আপডেট : ১১ জুন ২০১৯, ২২:১৯

বিশ্বকাপ নাকি ‘বৃষ্টিকাপ’! ইংল্যান্ডে চলমান বিশ্বকাপ ক্রিকেট নিয়ে গোটা দুনিয়ার ক্রিকেটমোদীদের মুখে মুখে ফিরছে এমন আলোচনা। অনুমিতভাবেই বিশ্বকাপের আমেজকে ধুয়ে দিচ্ছে বৃষ্টি। ১০ দলের বিশ্বকাপ চলবে ৬ সপ্তাহ। যার মধ্যে দুই সপ্তাহ না যেতেই ইতোমধ্যে (গত ১০ জুন পর্যন্ত) দুটি ম্যাচ বৃষ্টির পেটে বিলীন হয়ে গেছে।

গত ৭ জুন ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কা, ১০ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। গত ৪ জুন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচটিও বৃষ্টির কবলে পড়েছিল। যদিও শেষ পর্যন্ত কার্টেল ওভারের ম্যাচে জিতেছিল লঙ্কানরা।

ক্রিকেটপ্রেমীরা হাপিত্যেশ করলেও জুন-জুলাইয়ে ইংল্যান্ডের এই আবহাওয়া প্রত্যাশিতই বলা চলে। ব্যাট-বলের লড়াইকে দর্শক বানিয়ে বিশ্বকাপে রাজত্ব করছে বেরসিক বৃষ্টি। প্রকৃতির এমন বৈরিতা অব্যাহত থাকায় ক্রিকেট রোমান্টিকরা এখন খোঁজ করছেন বিশ্বকাপের নিয়মগুলোর। রিজার্ভ ডে, সুপার ওভারসহ, বৃষ্টিতে সেমিফাইনাল-ফাইনাল পরিত্যক্ত হলে কী হবে; এসব নিয়মের দিকেই চোখ রাখছেন দর্শকরা। বৃষ্টির বাধাসহ, বিভিন্ন পরিস্থিতিতে বিশ্বকাপে আইসিসি যে নিয়মগুলো অনুসরণ করবে তা তুলে ধরা হলো।

 

সুপার ওভার

n          শুধু সেমিফাইনাল ও ফাইনালে দুই দলের পয়েন্ট সমান হলে

n          জয়ের সংখ্যা

n          নেট রান রেট

n          হেড টু হেড ফলাফল

n          টুর্নামেন্টের আগে র্যাংকিং

রিজার্ভ ডে

n          শুধু সেমিফাইনাল ও ফাইনালে

বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে

n          লিগ পর্বে এগিয়ে থাকা দল উন্নীত হবে

বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত হলে

n          ট্রফি ভাগাভাগি হবে।