লে. জেনারেল ফয়েজ হামিদের ট্রান্সফারের পেছনে কারণ 

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৯:০৩

পাকিস্তান সেনাবাহিনীতে শীর্ষ কমান্ডার পদে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। লে. জেনারেল ফয়েজ হামিদকে বাওয়ালপুর কোর কমান্ডার করা হয়েছে। এর মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের জন্য ক্রমাগত কৌশল তৈরি করছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।

এদিকে ইসলাম খবর রিপোর্ট জানিয়েছে, পাক জেনারেল হামিদ এক রকম গর্ব করেই বলেন, গত আগস্টে তালেবানদের আমেরিকানদের ক্ষমতাচ্যুত করতে সাহায্য করেছে পাক সেনারা। 

আবার আমেরিকানরা সন্দেহ করছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদেশী ষড়যন্ত্রের দাবিকে সমর্থন করার জন্য হামিদের ভূমিকা ছিল।

পাকিস্তান যেহেতু অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে তাই বাজওয়া পাকিস্তান ও ওয়াশিংটনের সম্পর্ক ভালো রাখতে চান বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর বাহাওয়ালপুর কর্পসের কমান্ডার হিসাবে নিয়োগ করা হয়েছে লে. জেনারেল ফয়েজ হামিদকে।

ফয়েজ হামিদকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। গত এপ্রিলে ক্ষমতা থেকে অপসারিত হন এই ব্যক্তি। একজন সেনা ব্যক্তি হিসাবে তার দীর্ঘ মেয়াদে, হামিদ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক এবং কূটনৈতিক ভূমিকা পরিচালনা করেছেন।

ইত্তেফাক/এএইচপি