স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন সকাল ১১টায় জাতির পিতা ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এরপর তবারক বিতরণ করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধূরী, এসজিপি,
পিবিজিএমএস, এনডিসি, পিএসসি-এর উপস্হিতিতে ঢাকাস্হ সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীগণ দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও দপ্তরের প্রধান কার্যালয়ের বাইরের দেয়ালে স্হাপিত এলইডি মনিটরে সরকারিভাবে নির্মিত জাতির পিতার 'জীবন ও কর্ম' বিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি ও ভিডিও প্রচার করা হয়, যা চলমান থাকবে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ জাতির পিতার জীবনী নির্ভর সঙ্গীত দিনব্যাপী প্রচার করা হয়।
